Current Bangladesh Time
Friday July ৩, ২০২৬ ৬:৪০ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » ঢাকায় চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালী থেকে উদ্ধার
৩ July ২০২৬ Friday ৪:২১:৩৩ PM
Print this E-mail this

ঢাকায় চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালী থেকে উদ্ধার


পটুয়াখালী প্রতিনিধি:

ঢাকার দিয়াবাড়ি ল্যান্ডিং স্টেশন থেকে চুরি হওয়া ‘তুরাগ কিং’ নামের একটি পর্যটন বোট পটুয়াখালী থেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে বোটে থাকা দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) সকালে ঢাকার দিয়াবাড়ি ল্যান্ডিং স্টেশন থেকে ‘তুরাগ কিং’ নামের পর্যটন বোটটি চুরি হয়। এ ঘটনায় বোটের মালিক গাবতলী নৌ-পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। পরে তিনি জানতে পারেন, সন্দেহভাজন ব্যক্তি পটুয়াখালীতে অবস্থান করছেন। এরপর মালিকপক্ষ কোস্ট গার্ডের সহায়তা চাইলে উদ্ধার অভিযানের উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালে বোটটিকে থামার সংকেত দেওয়া হলে তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা থেকে পর্যটন বোটটি উদ্ধার করতে সক্ষম হয়। তবে অভিযানের সময় বোটে থাকা দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার হওয়া পর্যটন বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান বলে জানেয়েছে কোস্ট গার্ড।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com