Current Bangladesh Time
Saturday August ২২, ২০২৬ ৭:৫৪ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে হ*ত্যা, ছেলে গ্রেপ্তার
৩ July ২০২৬ Friday ৮:০৩:৪৪ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে হ*ত্যা, ছেলে গ্রেপ্তার


মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুমন্ত অবস্থায় শিল-পাটা দিয়ে পিতা উত্তম দেবনাথকে (৬০) হত্যা করেছে পুত্র তাপস দেবনাথ। এ ঘটনায় পুত্র তাপসকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (৩ জুন) রাত ৪টার দিকে উপজেলার দেউলি সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উত্তম দেবনাথ পূর্ব সুবিদখালী গ্রামের মহেন্দ্র দেবনাথের পুত্র। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে উত্তম দেবনাথ ও ছেলে তাপস দেবনাথ নিজ ঘরে এবং উত্তম দেবনাথের স্ত্রী কানন দেবনাথ ঘরের পিছনে বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ৪টার দিকে তাপস দেবনাথ ঘরে রাখা শিল-পাটা (মশলা বাটার কাজে ব্যবহৃত) দিয়ে কপালে আঘাত করলে উত্তম দেবনাথ চিৎকার দেন। এসময় স্ত্রী কানন দেবনাথ ঘরে গিয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে তিনিও চিৎকার করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে উত্তম দেবনাথকে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। 

স্থানীয় ইউপি সদস্য মো. মোশারেফ হোসেন বলেন, পুলিশ খবর দিলে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উত্তম দেবনাথের মরদেহ উদ্ধার করে। এসময় নিহতের পুত্র অভিযুক্ত তাপসকে পুলিশ আটক করে।

মির্জাগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পুত্র তাপসকে আটক করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com