বরিশালে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র নেতা মোঃ মারজুক আব্দুল্লাহ বাদী হয়ে আদালতে এই নালিশী দরখাস্ত করেন। বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত মামলাটি আমলে নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
মামলার প্রধান আসামি সাদেক আবদুল্লাহ ও জেবুন্নেছা
মামলায় সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেবুন্নেছা আফরোজকে প্রধান আসামি করা হয়েছে। সাবেক এমপি জাহিদ ফারুক শামীমের অনুসারীসহ বহু নেতাকর্মীকেও এই মামলায় যুক্ত করা হয়। বরিশাল এয়ারপোর্ট থানায় একাধিক তারিখে নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে এই মামলায়।
বিএনপি নেত্রী সেলিনা আক্তারকে আসামি করায় ক্ষোভ
মামলার ২৪৮ নম্বর আসামির তালিকায় ১৭৪ নম্বরে রয়েছে সেলিনা আক্তারের নাম। তিনি বরিশাল মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। এছাড়া ২৪ নং ওয়ার্ড বিএনপির মহিলা দলের সাবেক সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ২৪, ২৫ ও ২৬ নং ওয়ার্ডের চারবারের সাবেক কাউন্সিলর। আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে তার নাম জড়ানোয় রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। রাজপথের এই ত্যাগী বিএনপি নেত্রীকে মামলায় জড়ানোয় স্থানীয় নেতা-কর্মীরা বিস্ময় প্রকাশ করেছেন।
মামলার পূর্ণাঙ্গ আসামি তালিকা (১ থেকে ২৪৮ পর্যন্ত ক্রমিক নম্বর):
অভিযোগে গড়িয়ারপাড় ও ভাঙ্গারপোল এলাকায় মহাসড়ক অবরোধের কথা উল্লেখ করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি সৃষ্টির অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। দণ্ডবিধি ও বিস্ফোরক উপাদান আইনের বিভিন্ন ধারায় শাস্তির আর্জি জানানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী