Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১:৫৯ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে অসহায় পরিবারের মাঝে নৌবাহিনীর খাদ্য সহায়তা প্রদান
২৮ September ২০২০ Monday ১:০৭:৪২ PM
Print this E-mail this

দৌলতখানে অসহায় পরিবারের মাঝে নৌবাহিনীর খাদ্য সহায়তা প্রদান


মোঃ সোহেব,দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে করোনায় সংকটে থাকা ও বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ নৌবাহিন

করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারনণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল ১১টায়  দৌলতখান উপজেলার আমিরজান গজনবী স্টেডিয়ামে  বন্যায় ও করোনায় অসহায় ক্ষতিগ্রস্থ ৭০টি পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে  ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভোলা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মাজহারুল ইসলাম।

এর আগে  করোনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে নৌকা- ভ্যান- ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেছেন নৌবাহিনী।

খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে, আট কেজি করে চাল, এবং ডাল রয়েছে।
খাদ্য সহায়তা পেয়ে হাসি ফুটেছে কর্মহীন অসহায় পরিবারগুলোর।

ভোলা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মাজহারুল ইসলাম জানান, করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারনণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর নিজেস্ব অর্থায়নে ভোলায় করোনায় সংকটে থাকা ও বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে  । পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com