" />
AmaderBarisal.com Logo

দৌলতখানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২


আমাদেরবরিশাল.কম

২৯ September ২০২০ Tuesday ৩:৪৬:৩০ PM

মোঃ সোহেব,দৌলতখান প্রতিনিধি

ভোলার দৌলতখানে আলাদা ২টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) ভোলার দৌলতখান উপজেলার অভ্যন্তরীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কবির হোসেন (৬৫), লামিয়া (৮) । নিহত লামিয়া দৌলতখান উপজেলার
উত্তর জয়নগর ইউনিয়নের আকবর হোসেনের মেয়ে, অপরদিকে নিহত কবির হোসেনের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার এলাকায় বাসের চাপায় কবির হোসেন নামে এক পথচারির মৃত্যু হয়।

একইদিনে সকালে দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিজিরহাট এলাকার মহাজন বাড়ীর মোড় সড়কে অটোরিক্সা (বোরাক) চাপায় লামিয়া (৮) নামে এক শিশু মারা যান । প্রতাক্ষদর্শীরা জানান, লামিয়া কয়েকদিন আগে তার মামার বাড়ীতে বেড়াতে আসে। আজ সকালে সে রাস্তায় হাটছিল। এসময় পিছন দিক থেকে আসা অটোরিক্সা (বোরাক) চাপা দিলে ঘটনাস্থলেই লামিয়ার মৃত্যু হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।