ভোলার দৌলতখানে আলাদা ২টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) ভোলার দৌলতখান উপজেলার অভ্যন্তরীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কবির হোসেন (৬৫), লামিয়া (৮) । নিহত লামিয়া দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের আকবর হোসেনের মেয়ে, অপরদিকে নিহত কবির হোসেনের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার এলাকায় বাসের চাপায় কবির হোসেন নামে এক পথচারির মৃত্যু হয়।
একইদিনে সকালে দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিজিরহাট এলাকার মহাজন বাড়ীর মোড় সড়কে অটোরিক্সা (বোরাক) চাপায় লামিয়া (৮) নামে এক শিশু মারা যান । প্রতাক্ষদর্শীরা জানান, লামিয়া কয়েকদিন আগে তার মামার বাড়ীতে বেড়াতে আসে। আজ সকালে সে রাস্তায় হাটছিল। এসময় পিছন দিক থেকে আসা অটোরিক্সা (বোরাক) চাপা দিলে ঘটনাস্থলেই লামিয়ার মৃত্যু হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার