Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ২:০৭ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » যৌতুকের দাবীতে গৃহবধূকে হাত-পা বেধে নির্যাতন
৭ October ২০২০ Wednesday ৪:০৫:৩৭ PM
Print this E-mail this

যৌতুকের দাবীতে গৃহবধূকে হাত-পা বেধে নির্যাতন


মোঃ সোহেব,দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে রোকেয়া নামে এক গৃহবধূকে হাত-পা বেধে রুমে আবদ্ধ করে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই গৃহবধূ দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। আহত গৃহবধূ ও তার পরিবার স্বজনরা জানান, প্রায় ৭ মাস আগে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইয়াছিনের মেয়ের সঙ্গে একই ওয়ার্ডের নাছিরের ছেলে সোহাগের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তার শ্বশুর -শ্বাশুরী যৌতুক হীসেবে বিভিন্ন মালামাল দেয়ার জন্য আহত গৃহবধূকে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে আসছে। তার গরীব বাবা- মা তার সংসারের কথা ভেবে এসব সব কিছুই মেনে নিয়েছেন। এসব মালামাল সঠিক সময়ে এনে দিতে না পারায় বিভিন্ন সময় বিভিন্ন অযুহাতে ওই গৃহবধূকে তার স্বামী শ্বশুর- শ্বাশুড়ী ননদরা মিলে অমানুষিক নির্যাতন করতেন।

সম্প্রতি গতকাল তার স্বামী শ্বশুর- শ্বাশুড়ী ননদরা মিলে যৌতুকের ওইসব মালামাল না এনে দিতে পারায় ওই গৃহবধূকে রুমে আবদ্ধ করে তার হাত-পা বেধে লাটি দিয়ে পিটিয়ে তার শরীরের বিভিন্ন অংশ জখম করে দেয়। দৌলতখান হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান, আহত গৃহবধূর শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনার পর স্বামী সোহাগ হোসেন পলাতক রয়েছেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে । তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com