Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১:৫৬ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে একই দোকানে চার মাসে তিনবার চুরি
১০ October ২০২০ Saturday ১:৪৯:১৬ AM
Print this E-mail this

দৌলতখানে একই দোকানে চার মাসে তিনবার চুরি


রোমানুল ইসলাম সোহেব,দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে নুরে আলম নামে এক ব্যাবসায়ীর দোকানে চার মাসে তিনবার চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
এতে নিঃস্ব হয়ে পড়েছে ওই ব্যাবসায়ী। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল মধ্যরাতে দৌলতখান  পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে  নুরে আলমের চায়ের দোকানে এ চুরির ঘটনা ঘটে। 
ওই দোকান ব্যাবসায়ী ও স্থানীয়রা জানান, আনুমানিক মধ্যেরাতে দোকানের টিনের বেড়া কেটে ভিতরে ডুকে দোকানের মালামালসহ নগদ টাকা নিয়ে যান সংগঠিত চোরের সদস্যরা। 
চোরেরা সংগঠিত হয়ে পরিকল্পিত ভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন দোকান মালিক।
তিনি জানান, প্রতি দিনের ন্যায় দোকানের বেচা-বিক্রি সেরে গতকাল রাত দশটার দিকে বাসায় যান। পরদিন শুক্রবার সকালে দোকানের সামনে এসে টিনের বেড়া কাটা দেখে চুরির বিষয়টি  তিনি বুঝতে পারেন।
 এ নিয়ে একই দোকানে চার মাসে তিনবার চুরির হওয়ার ঘটনা ঘটেছে।  এতে ওই ব্যবসায়ীর  চার মাসে লক্ষাধিক টাকার মত ক্ষতি হয়েছে।
দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার জানান, চুরির ঘটনা শুনেছি। এ ঘটনায় এলাকার মানুষের মনে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com