Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ২:০৭ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা
১১ October ২০২০ Sunday ২:৩৫:১৭ PM
Print this E-mail this

দৌলতখানে বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা


মোঃসোহেব,দৌলতখান প্রতিনিধিঃ

ভোলার দৌলতখানে বিএনপি’র মেয়র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন কাকন । আজ সকাল ১০ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে আসন্ন দৌলতখান পৌরসভা নির্বাচন উপলক্ষে বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা করার জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেন কাকনকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা করেন। এর আগে তিনি দৌলতখান পৌরসভায়
দুইবার মেয়র প্রার্থী হিসেবে লড়াই করেছেন।

সভায় পৌর বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দিন হাওলাদার , পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল , সাংগঠনিক সম্পাদক কাজি কামাল, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক মাহাবুব মোরশেদ কুট্টি, পৌর যুবদল সভাপতি ফরাজী কাদের, শ্রমিকদল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাধারন সম্পাদক জুয়েল হোসেন তালুকদার, সাবেক উপজেলা য্ধুসঢ়;বদল সাধারন সম্পাদক মুসিয়ুর রহমান লিটন ,সাবেক ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জহির , সহ সাংগঠনিক মোঃ জুয়েল মাহমুদ জুলু, , পৌর যুবদলের সাংগঠিনক সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com