![]() মুহাম্মাদ (সা.)-এর ব্যঙ্গচিত্র, প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ সমাবেশ
২ November ২০২০ Monday ৪:৪১:০৩ PM
রোমানুল ইসলাম সোহেব,দৌলতখান প্রতিনিধিঃ ![]() ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে ব্যঙ্গচিত্র ও কটুক্তিমূলক কার্টুন প্রদর্শন করার প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামিয়াতুল মুদাররেছীনের ভোলা জেলা ও দৌলতখান শাখা’র উদ্যোগে দৌলতখান পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন সর্বস্তরের তৌহিদী জনতা। মিছিলে দলমত নির্বিশেষে সকল ধর্ম প্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে দিদারউল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামিয়াতুল মুদাররেছীন এর দৌলতখান শাখা’র সভাপতি মাওলানা আব্দুস সামাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাজিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহশিন ,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোমেন জাহাঙ্গীর, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলাননা মুবাশ্বের হোসেন নাঈম, ভবানীপুর ইউনিয়ন চেয়ানম্যান গোলাম নবী নবু, মাওলানা আব্দুর রহিম জসিম, মাওলানা উলিউল্যাহ , মাওলানা আসরাফ উদ্দিন ফারুকসহ প্রমুখ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

