Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১০:২১ AM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » মুহাম্মাদ (সা.)-এর ব্যঙ্গচিত্র, প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ সমাবেশ
২ November ২০২০ Monday ৪:৪১:০৩ PM
Print this E-mail this

মুহাম্মাদ (সা.)-এর ব্যঙ্গচিত্র, প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ সমাবেশ


রোমানুল ইসলাম সোহেব,দৌলতখান প্রতিনিধিঃ

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে ব্যঙ্গচিত্র ও কটুক্তিমূলক কার্টুন প্রদর্শন করার প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার  (২ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামিয়াতুল মুদাররেছীনের ভোলা জেলা ও দৌলতখান শাখা’র  উদ্যোগে দৌলতখান পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন সর্বস্তরের তৌহিদী জনতা।

মিছিলে দলমত নির্বিশেষে সকল ধর্ম প্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে দিদারউল্লাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামিয়াতুল মুদাররেছীন এর দৌলতখান শাখা’র সভাপতি মাওলানা আব্দুস সামাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাজিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহশিন ,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোমেন জাহাঙ্গীর, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলাননা মুবাশ্বের হোসেন নাঈম, ভবানীপুর ইউনিয়ন চেয়ানম্যান গোলাম নবী নবু,  মাওলানা আব্দুর রহিম জসিম, মাওলানা উলিউল্যাহ , মাওলানা আসরাফ উদ্দিন ফারুকসহ প্রমুখ। 
এসময় বক্তারা বলেন, নবীকে নিয়ে ব্যঙ্গাত্মক ও কটুক্তিমূলক কার্টুন প্রদর্শন করা এটা ইসলাম ধর্মকে ব্যাপকভাবে হেয় করা হয়েছে। কটুক্তিকারীরা সবাই নাস্তিক। তাদের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। এছাড়াও  দেশবাসীকে ফ্রান্সের সকল পণ্যসামাগ্রী বয়কটের দাবি জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com