Current Bangladesh Time
Friday August ২১, ২০২৬ ৭:৪৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
১৯ June ২০২৬ Friday ৮:২২:০০ PM
Print this E-mail this

আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার


নগর প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশাল মহানগরীতে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্য ও পূর্ববর্তী মামলার ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বাজার রোড এলাকার মাসুম, ২৭ নম্বর রুপাতলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, কাউনিয়া এলাকার মেহেদী হাসান মিলন, ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কার্যকরী সদস্য রাতুল হাং, বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম।

এছাড়া গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের জয় মালী, ধান গবেষণা এলাকার সিরাজুল ইসলাম রাব্বি, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যকরী সদস্য জনি হাওলাদার, একই ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি খান, জাগুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল মাঝি, মহানগর আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্থানে ত্রাস সৃষ্টির অভিযোগে একাধিক মামলার আসামি পলাশ হাওলাদার ওরফে ‘দাও পলাশ’, বিসিসির ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব আব্দে আজিজুল হাকিম ওরফে সোহেল বিশ্বাস এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন শাহীন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরজুড়ে নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com