![]() টেনিসে আগ্রহ বাড়ছে ঝালকাঠির মেয়েদেরঃ দেশ সেরা হলেন সুস্মিতা
২৬ January ২০২১ Tuesday ২:৫৬:৫২ AM
এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ![]() টেনিসে দেশ সেরা হয়েছে ঝালকাঠির মেয়ে সুস্মিতা সেন। গত ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় জাতীয় টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সুস্মিতা। এর আগে গত ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত রাজশাহীতে অনুষ্ঠিত মুজিব শতবর্ষ ২০২০ জুনিয়র (১৮ বছরের নিচে) টেনিস টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হন তিনি। সুস্মিতার এই সাফল্যে ঝালকাঠির মেয়েরা আগ্রহী হচ্ছে টেনিসে। এরই মধ্যে আরো দুএকজন রেখেছে সফলতার স্বাক্ষর। ঝালকাঠি টেনিস ক্লাব কর্তৃপক্ষ বলেছেন, ঝালকাঠির মেয়েদের টেনিসে আগ্রহ উৎসাহব্যঞ্জক। একটি আলাদা মাঠ হলে ঝালকাঠির টেনিসকে আরো এগিয়ে নেয়া যাবে বলে তারা জানান। ![]() ![]() ঝালকাঠি শহরের মেয়ে সুস্মিতা সেন। পড়েন উচ্চ মাধ্যমিকে। ২০১৩ সালে টেনিসে হাতেখড়ি। এরপর কঠোর অধ্যবসায় আর পরিশ্রম তাকে এনে দিয়েছে সফলতা। দেশে এবং বিদেশে সুস্মিতা ঝালকাঠি জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। সুস্মিতা গত ডিস্মেবরে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় টেনিস টুর্নামেন্টে এবং রাজশাহীতে অনুষ্ঠিত জুনিয়র টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। সুস্মিতা শুধু দেশেই নয় দেশের বাইরেও জাতীয় টেনিস দলের প্রতিনিধি হিসেবে খেলতে গিয়েছেন শ্রীলংকা, নেপাল ও মালয়শিয়ায়। সুস্মিতার সাফল্যে সাড়া পড়েছে ঝালকাঠির মেয়েদের মধ্যে। অনেকেই আগ্রহী হচ্ছেন টেনিসে। এর মধ্যে দু একজন বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যও পেয়েছেন। টেনিসে প্রশিক্ষনরত মেয়েরা জানান, তারা নিয়মিত টেনিস মাঠে এসে প্রাকটিস করছেন। সুস্মিত এখন তাদের অনুপ্রেরনা। সুস্মিতার মত তারাও সফল হতে চান । সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||



