Current Bangladesh Time
Friday October ৩০, ২০২৬ ২:১৩ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » ঝালকাঠি » সংবাদ শিরোনাম » টেনিসে আগ্রহ বাড়ছে ঝালকাঠির মেয়েদেরঃ দেশ সেরা হলেন সুস্মিতা
২৬ January ২০২১ Tuesday ২:৫৬:৫২ AM
Print this E-mail this

টেনিসে আগ্রহ বাড়ছে ঝালকাঠির মেয়েদেরঃ দেশ সেরা হলেন সুস্মিতা


এস এম রেজাউল করিম, ঝালকাঠি:

টেনিসে দেশ সেরা হয়েছে ঝালকাঠির মেয়ে সুস্মিতা সেন। গত ৯ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় জাতীয় টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সুস্মিতা। এর আগে গত ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত রাজশাহীতে অনুষ্ঠিত মুজিব শতবর্ষ ২০২০ জুনিয়র (১৮ বছরের নিচে) টেনিস টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হন তিনি। সুস্মিতার এই সাফল্যে ঝালকাঠির মেয়েরা আগ্রহী হচ্ছে টেনিসে। এরই মধ্যে আরো দুএকজন রেখেছে সফলতার স্বাক্ষর। ঝালকাঠি টেনিস ক্লাব কর্তৃপক্ষ বলেছেন, ঝালকাঠির মেয়েদের টেনিসে আগ্রহ উৎসাহব্যঞ্জক। একটি আলাদা মাঠ হলে ঝালকাঠির টেনিসকে আরো এগিয়ে নেয়া যাবে বলে তারা জানান।

ঝালকাঠি শহরের মেয়ে সুস্মিতা সেন। পড়েন উচ্চ মাধ্যমিকে। ২০১৩ সালে টেনিসে হাতেখড়ি। এরপর কঠোর অধ্যবসায় আর পরিশ্রম তাকে এনে দিয়েছে সফলতা। দেশে এবং বিদেশে সুস্মিতা ঝালকাঠি জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। সুস্মিতা গত ডিস্মেবরে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় টেনিস টুর্নামেন্টে এবং রাজশাহীতে অনুষ্ঠিত জুনিয়র টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। সুস্মিতা শুধু দেশেই নয় দেশের বাইরেও জাতীয় টেনিস দলের প্রতিনিধি হিসেবে খেলতে গিয়েছেন শ্রীলংকা, নেপাল ও মালয়শিয়ায়। সুস্মিতার সাফল্যে সাড়া পড়েছে ঝালকাঠির মেয়েদের মধ্যে। অনেকেই আগ্রহী হচ্ছেন টেনিসে। এর মধ্যে দু একজন বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্যও পেয়েছেন। টেনিসে প্রশিক্ষনরত মেয়েরা জানান, তারা নিয়মিত টেনিস মাঠে এসে প্রাকটিস করছেন। সুস্মিত এখন তাদের অনুপ্রেরনা। সুস্মিতার মত তারাও সফল হতে চান ।
টেনিস খেলোয়ার সুস্মিতা সেন বলেন, ২০১৩ সালে টেনিস খেলা শুরু করি। একের পর কে জাতীয় ও আন্তর্জাতিক খেলায় অংশ গ্রহন করি। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ববোধ করছি। আমার সাফল্য দেখে ঝালকাঠির অনেক ছেলে ও মেয়ে টেনিস খেলায় আগ্রহী হয়ে পরেছে।
টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক জানান, সুস্মিতা সেন আমাদের জন্য গৌরব বয়ে এনেছে। ওর কঠোর অধ্যবস্যায় তাকে সাফল্য এনে দিয়েছে। টেনিসে ঝালকাঠির মেয়েদের আগ্রহ বাড়ছে। আমাদের একটি আলাদা মাঠ প্রয়োজন। মাঠ পেলে জাতীয় টেনিস ফেডারেশন কোর্ট তৈরি করে দেবে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানিয়েছেন, টেনিসের জন্য সবরকম সহযোগীতা করা হচ্ছে, তারা আরো একটি মাঠের দাবি করেছেন এজন্য জমি খোঁজা হচ্ছে, জমি পেলে আলাদা একটি টেনিস মাঠের ব্যাবস্থা করা হবে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com