Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৮:০৪ PM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » পিরোজপুরে যুবককে নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
৩১ March ২০২১ Wednesday ৮:০৭:৪৭ PM
Print this E-mail this

পিরোজপুরে যুবককে নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা


পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

মামলা

পিরোজপুরের ইন্দুরকানীতে আল-আমীন নামে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় ইউপি চেয়াম্যানসহ ২২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় পুলিশ ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিদ ফকির ও সাধারণ সম্পাদক আলাম ফকিরকে গ্রেফতার করেছে। নির্যাতনের শিকার আল-আমীনের পিতা আলী আকবার বাদী হয়ে বুধবার ইন্দুরকানী থানায় মামলাটি দায়ের করেন। 

এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ এনে রবিবার রাতে আল-আমীনকে হাত পা বেধে নির্মমভাবে নির্যাতন করে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসনের লোকজন। ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আল আমীনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনেই একটি মামলায় গ্রেফতার করা হয় আল-আমীনকে।

এরপর নির্যাতিত আল-আমীনের বাবা বাদী হয়ে বুধবার ইন্দুরকানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এর নির্দেশে অন্যান্য অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে আল আমীনকে নির্মমভাবে নির্যাতন করেছে। মামলায় ইউপি চেয়াম্যান মোয়াজ্জেম হোসেন এর ছেলে সানি হাওলাদারকেও আসামি করা হয়েছে। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, আলী আকবার বাদী হয়ে বুধবার সকালে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারধর করে পা ভেঙ্গে দেয়ার অভিযোগে ২২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় মজিদ ফকির ও আলাম ফকির নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com