![]() পিরোজপুরে যুবককে নির্যাতনের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা
৩১ March ২০২১ Wednesday ৮:০৭:৪৭ PM
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ ![]() পিরোজপুরের ইন্দুরকানীতে আল-আমীন নামে এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় ইউপি চেয়াম্যানসহ ২২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় পুলিশ ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিদ ফকির ও সাধারণ সম্পাদক আলাম ফকিরকে গ্রেফতার করেছে। নির্যাতনের শিকার আল-আমীনের পিতা আলী আকবার বাদী হয়ে বুধবার ইন্দুরকানী থানায় মামলাটি দায়ের করেন। এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ এনে রবিবার রাতে আল-আমীনকে হাত পা বেধে নির্মমভাবে নির্যাতন করে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসনের লোকজন। ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আল আমীনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনেই একটি মামলায় গ্রেফতার করা হয় আল-আমীনকে। এরপর নির্যাতিত আল-আমীনের বাবা বাদী হয়ে বুধবার ইন্দুরকানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এর নির্দেশে অন্যান্য অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে আল আমীনকে নির্মমভাবে নির্যাতন করেছে। মামলায় ইউপি চেয়াম্যান মোয়াজ্জেম হোসেন এর ছেলে সানি হাওলাদারকেও আসামি করা হয়েছে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, আলী আকবার বাদী হয়ে বুধবার সকালে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মারধর করে পা ভেঙ্গে দেয়ার অভিযোগে ২২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় মজিদ ফকির ও আলাম ফকির নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

