![]() ভোলায় ১০ লাখ টাকার চিংড়ির রেনু পোনা জব্দ
২২ April ২০২১ Thursday ১:০১:৫৮ PM
অচিন্ত্য মজুমদার, ভোলা।। ![]() ভোলার দৌলতখানে ১০ লাখ টাকার বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পৌর ১ নম্বর ওয়ার্ডের পাতার খাল এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যাণ আদালতের বিচারক মো. সাইফুর রহমান জানান,দশ ব্যারেল বাগদা চিংড়ির রেনু পোনা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি দল উপজেলার পাতার খাল মাছঘাটে অভিযান চালায়। এসময় সেখান থেকে একটি পিকআপ ভ্যানে থাকা প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের চার লাখ পিস বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। তবে এর সাথে জড়িতরা প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত চিংড়ির পোনা দৌলতখানের মেঘনা নদীতে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

