Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ৪:২৮ AM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » ভোলায় ১০ লাখ টাকার চিংড়ির রেনু পোনা জব্দ
২২ April ২০২১ Thursday ১:০১:৫৮ PM
Print this E-mail this

ভোলায় ১০ লাখ টাকার চিংড়ির রেনু পোনা জব্দ


অচিন্ত্য মজুমদার, ভোলা।।

ভোলার দৌলতখানে ১০ লাখ টাকার বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পৌর ১ নম্বর ওয়ার্ডের পাতার খাল এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যাণ আদালতের বিচারক মো. সাইফুর রহমান জানান,দশ ব্যারেল বাগদা চিংড়ির রেনু পোনা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি দল উপজেলার পাতার খাল মাছঘাটে অভিযান চালায়।

এসময় সেখান‌ থেকে একটি পিকআপ ভ্যানে থাকা প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের চার লাখ পিস বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। তবে এর সাথে জড়িতরা প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত চিংড়ির পোনা দৌলতখানের মেঘনা নদীতে অবমুক্ত করা হয় বলেও জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com