![]() বরিশালে করোনা পরিস্থিতি মনিটরিং করবে টাস্ক ফোর্স কমিটি
১৬ July ২০২১ Friday ১১:১৮:০৮ PM
নিজস্ব প্রতিনিধিঃ ![]() করোনা রোগীদের জন্য হাসপাতালে শয্যা সংখ্যার সমন্বয় এবং চাহিদা মোতাবে অক্সিজেন সাপ্লাই চেইন অব্যাহত রাখা ও সার্বিক করোনা পরিস্থিতি মনিটরিং করার জন্য বরিশাল বিভাগে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) মো. অলিউল্লাহকে টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে। এছাড়া বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে সদস্য সচিব করা হয়েছে। সেইসঙ্গে কমিটিতে বরিশাল গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বরিশাল অঞ্চলের স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে। শুক্রবার বিকেলে টাস্ক ফোর্সের সদস্য সচিব বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন,ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি।প্রতি মুহূর্ত আমরা বিভাগের করোনার সার্বিক পরিস্থিতি মনিটরিং করছি এবং যেকোনো সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

