Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৩:২৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » বরিশালে করোনা পরিস্থিতি মনিটরিং করবে টাস্ক ফোর্স কমিটি
১৬ July ২০২১ Friday ১১:১৮:০৮ PM
Print this E-mail this

বরিশালে করোনা পরিস্থিতি মনিটরিং করবে টাস্ক ফোর্স কমিটি


নিজস্ব প্রতিনিধিঃ

করোনা রোগীদের জন্য হাসপাতালে শয্যা সংখ্যার সমন্বয় এবং চাহিদা মোতাবে অক্সিজেন সাপ্লাই চেইন অব্যাহত রাখা ও সার্বিক করোনা পরিস্থিতি মনিটরিং করার জন্য বরিশাল বিভাগে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) মো. অলিউল্লাহকে টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে।

এছাড়া বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে সদস্য সচিব করা হয়েছে।

সেইসঙ্গে কমিটিতে বরিশাল গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও বরিশাল অঞ্চলের স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে।

শুক্রবার বিকেলে টাস্ক ফোর্সের সদস্য সচিব বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন,ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি।প্রতি মুহূর্ত আমরা বিভাগের করোনার সার্বিক পরিস্থিতি মনিটরিং করছি এবং যেকোনো সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

অতিরিক্ত করোনা রোগীর চাপ সামাল দিতে বরিশাল শেবাচিম হাসপাতালে ১০ হাজার লিটারের আরও একটি সেন্ট্রাল অক্সিজেন ট্যাংক স্থাপন করা হয়েছে। করোনা পরিস্থিতি অবনতি হলে নতুন স্থাপিত ১০ হাজার লিটারের ট্যাংক থেকে রোগীদের অক্সিজেন দেওয়া হবে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com