বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
নগর প্রতিনিধি:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে। দীর্ঘ প্রায় দুই বছর পর হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হলো।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন কমিটি গঠনের ফলে দক্ষিণাঞ্চলের প্রধান এই চিকিৎসাকেন্দ্রের সেবা ব্যবস্থাপনায় গতি আসবে এবং রোগীরা আরও উন্নত সেবা পাবেন।
জানা যায়, ২০২৪ সালের ১৫ জুন তৎকালীন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে সভাপতি করে শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছিল। এরপর ৫ আগস্ট-পরবর্তী দীর্ঘ কোনো কার্যকর কমিটি না থাকায় হাসপাতাল পরিচালনায় নানা ধরনের জটিলতা তৈরি হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
বরিশাল সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান ফিরোজ বলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি। তাঁর মতে, শেবাচিম হাসপাতালের অবকাঠামো পুরোনো, জনসংখ্যার তুলনায় রোগীর চাপ অনেক বেশি, পাশাপাশি জনবল ও আধুনিক যন্ত্রপাতির ঘাটতিও রয়েছে।
মিজানুর রহমান আরও বলেন, নতুন সভাপতির উচিত এসব সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা এবং হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া, যাতে দক্ষিণাঞ্চলের হাজারো রোগী উপকৃত হন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল