Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
১৪ June ২০২৬ Sunday ৪:০৮:৩০ PM
মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী ‘বিএম লাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যাত্রীকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে ২ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার গুলিসাখালী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. মঞ্জু মিয়া (৫০) ও এস্কেন্দার হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৭)। পুলিশ জানিয়েছে, তারা উভয়েই ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল