Home » আমতলী » বরগুনা » তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ*ত্ম*হ*ত্যা
১৪ June ২০২৬ Sunday ৪:৫০:৫০ PM
তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ*ত্ম*হ*ত্যা
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার তালতলী থানায় কর্মরত পুলিশ সদস্য মো. ফারুক গাজী (৫২) চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার সকাল নয়টার দিকে তালতলী ব্যারাকের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ফারুক গাজীর পরিহিত জামার পকেট থেকে বেশ কয়েকটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে তিনি লিখেছেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিয়েছি। অযথা কাউকে হয়রানি করবে না।”
সেই সঙ্গে পরিবারের স্ত্রী, পুত্র, মেয়ে, মেয়ের জামাই ও ভাইয়ের জন্য তার মৃত্যুর পর করণীয় বিষয়ও লিখে গেছেন।
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর চরাইল গ্রামের মৃত রতন গাজীর ছেলে ফারুক গাজী গত ১০ মে তালতলী থানায় পুলিশ সদস্য হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন এবং থানার নতুন ব্যারাকে রাত্রিযাপন করতেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার দিবাগত রাতে তিনি ব্যারাকে ঘুমিয়ে ছিলেন। ওই রাতেই তিনি গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আজ সকালে ঘুম থেকে না উঠলে অন্য পুলিশ সদস্যরা তাকে ডাকতে যান। কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সোহাগ বলেন, “পুলিশ সদস্য ফারুক গাজীকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে তিনি গ্যাসের ট্যাবলেট খেয়েছিলেন।”
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “চিরকুট লিখে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।”
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা