![]() বরিশালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম
৮ June ২০২২ Wednesday ৫:১০:৫২ PM
নগর প্রতিবেদকঃ ![]() বরিশালের একটি বেসরকারি হাসপাতালে তিন কন্যাসন্তান প্রসব করেছেন হাজেরা খাতুন (২১) নামে এক নারী। তিনি বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের কুমড়াখালী গ্রামের ফরাজী বাড়ির বাসিন্দা। মঙ্গলবার (৭ জুন) রাত ৯টায় বরিশাল নগরের ইসলামী ব্যাংক হাসপাতালে এ ঘটনা ঘটে। তবে নবজাতকদের ওজন কম হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে তাদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের স্ক্যাীনু বিভাগে ভর্তি করা হয়। হাজেরা আক্তার কুমড়াখালী গ্রামের ফরাজী বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী ইলিয়াস ফরাজীর স্ত্রী। তার স্বজন জাহিদুল ইসলাম মেহেদী বলেন, সোমবার (৬ জুন) সকালে আমার চাচী হাজেরা আক্তারকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। মঙ্গলবার এখান থেকে নিয়ে ভর্তি করি ইসলামী ব্যাংক হাসপাতালে। রাত ৮টায় অপারেশন থিয়েটারে সিজারের জন্য নেওয়া হয়। রাত ৯টার দিকে একসঙ্গে তিন সন্তান প্রসব করেন চাচী। মেহেদী জানান, নবজাতকদের ওজন কম হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে ফের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন ৮ মাসে বাচ্চা ডেলিভারি হওয়ায় ওজন কম। এক নবজাতক বেশি অসুস্থ, বাকি দু্জন সুস্থ রয়েছে। নবজাতকদের মাও সুস্থ রয়েছেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

