তার স্বজন জাহিদুল ইসলাম মেহেদী বলেন, সোমবার (৬ জুন) সকালে আমার চাচী হাজেরা আক্তারকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। মঙ্গলবার এখান থেকে নিয়ে ভর্তি করি ইসলামী ব্যাংক হাসপাতালে। রাত ৮টায় অপারেশন থিয়েটারে সিজারের জন্য নেওয়া হয়। রাত ৯টার দিকে একসঙ্গে তিন সন্তান প্রসব করেন চাচী।
মেহেদী জানান, নবজাতকদের ওজন কম হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে ফের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন ৮ মাসে বাচ্চা ডেলিভারি হওয়ায় ওজন কম। এক নবজাতক বেশি অসুস্থ, বাকি দু্জন সুস্থ রয়েছে। নবজাতকদের মাও সুস্থ রয়েছেন।
বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব বলেন, তিন নবজাতকের ওজন যথাক্রমে ১ কেজি ১০০ গ্রাম, ১ কেজি ১৭৫ গ্রাম ও ১ কেজি ৩১০ গ্রাম। এদের মধ্যে যার ওজন সবথেকে কম তার অবস্থা একটু খারাপ। অন্য দুই শিশু সুস্থ রয়েছে। তাছাড়া নবজাতকদের মা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি, তিনি সুস্থ আছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান