Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ২:০৮ AM
Barisal News
Latest News
Home » ইন্দুরকানী » পিরোজপুর » ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১
৫ November ২০২৩ Sunday ৬:৩৪:৩৪ PM
Print this E-mail this

ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১


ইন্দুরকানী প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত আব্দুর রউফ হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রউফ হাওলাদার উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মো. মঈন উদ্দিন হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রউফের সঙ্গে একই এলাকার হেমায়েত উদ্দিন হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধীয় জমিতে গত বুধবার (০১ নভেম্বর) সকালে আব্দুর রউফ সুপারি পাড়তে যান। এ সময় ওই সুপারি পাড়া নিয়ে উভয় মধ্যে ঝগড়ার এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে তা মীমাংসা করে দেওয়া হয়। কিন্তু ওই দিন দুপুরে আব্দুর রউফ ও তার ছেলে জাকির হোসেন ঘোষেরহাট বাজারে যাওয়ার পথে গাজী বাড়ির সামনে পৌঁছলে প্রতিপক্ষের হেমায়েত উদ্দিন হাওলাদার ও তার সঙ্গে থাকা জসিম, রুবেল, মামুন তাদের মারধর করে গুরুত্ব  আহত করেন। পরে স্থানীয় লোকজন আ. রউফ হাওলাদার ও তার ছেলে জাকিরকে উদ্ধার করে ইন্দুরকানী হাসপাতালে ভর্তি করেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আ. রউফ হাওলাদারের মৃত্যু হয়।

নিহতের ছেলে জাকির হোসেন জানান, বাজারে যাওয়ার সময় তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আহত হয়ে বাবার মৃত্যু হয়েছে।

ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com