" />
AmaderBarisal.com Logo

পি‌রোজপু‌রে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আমাদেরবরিশাল.কম

২৪ November ২০২৩ Friday ৬:১৭:৪৬ PM

ঢাকা থে‌কে গ্রা‌মের বা‌ড়ি‌তে এসে খালে গোসল কর‌তে গি‌য়ে ফয়সাল হো‌সেন (৮) না‌মের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের ভুব‌নেশ্বর খালে গোসল কর‌তে গে‌লে পা‌নি‌তে ডু‌বে শিশুটির মৃত্যু হয়। নিহত ফয়সাল ভান্ডারিয়া পৌর শহরের ব্যাবসায়ী ইলিয়াস হোসেনের ছেলে।

ফয়সালের চাচা মিজান হোসেন জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ফয়সাল বাড়ি‌তে আসে। দুপুর ১টার দিকে বাড়ির সামনের খালে গোসল করতে গে‌লে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় সে। প‌রে ফায়ার সা‌র্ভিসের লোকজন ফয়সালকে উদ্ধার করে দ্রুত ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়ায় স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবাসিক মেডিকেল অফিসার কামাল হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।