ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে খালে গোসল করতে গিয়ে ফয়সাল হোসেন (৮) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের ভুবনেশ্বর খালে গোসল করতে গেলে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। নিহত ফয়সাল ভান্ডারিয়া পৌর শহরের ব্যাবসায়ী ইলিয়াস হোসেনের ছেলে।
ফয়সালের চাচা মিজান হোসেন জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ফয়সাল বাড়িতে আসে। দুপুর ১টার দিকে বাড়ির সামনের খালে গোসল করতে গেলে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় সে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ফয়সালকে উদ্ধার করে দ্রুত ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার