Current Bangladesh Time
Thursday October ২৯, ২০২৬ ১০:১৫ AM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » বরিশাল বিশ্ববিদ্যালয়ে টিচার্স ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
২৮ January ২০২৪ Sunday ৫:২৬:৫১ PM
Print this E-mail this

বরিশাল বিশ্ববিদ্যালয়ে টিচার্স ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


ক্রিড়া প্রতিনিধিঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে টিচার্স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়েছে। রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ৬ দফা বেদী সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, রেজিস্ট্রার মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. আবদুল কাইউম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. খোরশেদ আলম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম. রফিকুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. লোকমান হোসেন, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজ আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুম সিকদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষকদের অংশগ্রহণে টিচার্স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এ মোট ৬ টি দল অংশগ্রহণ করছে।

আগামী ২২ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফয়সল মাহমুদ রুমি। 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com