" />
AmaderBarisal.com Logo

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


আমাদেরবরিশাল.কম

৪ March ২০২৪ Monday ৫:৫৭:২১ PM

ক্রিড়া প্রতিনিধিঃ

বিপিএল শেষে বিশ্রামের জন্য খুব বেশি সময় মেলেনি জাতীয় দলের ক্রিকেটারদের। কেননা আজ থেকেই শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

একাদশে সুযোগ পেয়েছেন বিপিএল দিয়ে আলোচনায় আসা জাকের আলী। বাংলাদেশের হয়ে এর আগে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। যদিও সবগুলো ম্যাচই ছিল এশিয়ান গেমসে। তাই দ্বিপাক্ষিক সিরিজে আজই প্রথম খেলতে নামছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

অন্যদিকে আইসিসির নিষেধাজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। তার জায়গা নেতৃত্ব দিচ্ছেন চারিথ আসালঙ্কা।   

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাভিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।