বিপিএল শেষে বিশ্রামের জন্য খুব বেশি সময় মেলেনি জাতীয় দলের ক্রিকেটারদের। কেননা আজ থেকেই শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
একাদশে সুযোগ পেয়েছেন বিপিএল দিয়ে আলোচনায় আসা জাকের আলী। বাংলাদেশের হয়ে এর আগে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। যদিও সবগুলো ম্যাচই ছিল এশিয়ান গেমসে। তাই দ্বিপাক্ষিক সিরিজে আজই প্রথম খেলতে নামছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
অন্যদিকে আইসিসির নিষেধাজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। তার জায়গা নেতৃত্ব দিচ্ছেন চারিথ আসালঙ্কা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)