![]() এসএসসির ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
২০ March ২০২৪ Wednesday ১২:০৭:৫৯ PM
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ ![]() পিরোজপুরের নাজিরপুুরে এসএসসির ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গত ৪ দিন ধরে সংশিষ্ট কেন্দ্রগুলোতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলছে। গতকাল মঙ্গলবার ও আগেরদিন সোমবার ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীরা জানায়, বিজ্ঞান, মানবিক ও বানিজ্য শাখার পরীক্ষার্থীদের কাছে থেকে এ টাকা নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। আর মানবিক ও বানিজ্য শাখার পরীক্ষার্থীদের চেয়ে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে বেশী টাকা নেয়া হয়েছে। উপজেলার রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র সিফাত শেখ জানান, ব্যবহারিক পরীক্ষার জন্য বিজ্ঞান বিভাগের প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে সাড়ে ৪শ’ টাকা, মানবিক ও বানিজ্য শাখার জন্য ৩শ’ টাকা করে ৫৭ জন পরীক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ টাকা নিয়েছেন। একই বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ফাতেমা আক্তার জুথি জানান তাদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার বাবদ দুই শত টাকা করে নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলার বলিবাবলা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী বিশ^জিৎ হালদার জানান, তার কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার খরচ বাবদ বিদ্যালয় ৫ শত টাকা নিয়েছে। এমনভাবে বিদ্যালয়ের অন্য সকল পরীক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয়েছে। উপজেলা গাওখালী কলেজিয়েট স্কুলসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এমন অভিযোগ করেন। বলিবাবলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমা রায় জানান, এবার কত টাকা করে নিয়েছে আমার জানা নেই। তবে আগে ৫০ টাকা করে নেওয়া হতো। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

