Home » নাজিরপুর » পিরোজপুর » এসএসসির ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
২০ March ২০২৪ Wednesday ১২:০৭:৫৯ PM
এসএসসির ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুুরে এসএসসির ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গত ৪ দিন ধরে সংশিষ্ট কেন্দ্রগুলোতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা চলছে। আর এ ব্যবহারিক পরীক্ষা নামে বিভিন্ন বিদ্যালযের পরীক্ষার্থীদের কাছ দেড়শ’ থেকে ৬শ’ টাকা করে আদায় করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা।
গতকাল মঙ্গলবার ও আগেরদিন সোমবার ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীরা জানায়, বিজ্ঞান, মানবিক ও বানিজ্য শাখার পরীক্ষার্থীদের কাছে থেকে এ টাকা নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। আর মানবিক ও বানিজ্য শাখার পরীক্ষার্থীদের চেয়ে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে বেশী টাকা নেয়া হয়েছে।
উপজেলার রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র সিফাত শেখ জানান, ব্যবহারিক পরীক্ষার জন্য বিজ্ঞান বিভাগের প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে সাড়ে ৪শ’ টাকা, মানবিক ও বানিজ্য শাখার জন্য ৩শ’ টাকা করে ৫৭ জন পরীক্ষার্থীদের কাছ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ টাকা নিয়েছেন।
একই বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ফাতেমা আক্তার জুথি জানান তাদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার বাবদ দুই শত টাকা করে নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
উপজেলার বলিবাবলা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী বিশ^জিৎ হালদার জানান, তার কাছ থেকে ব্যবহারিক পরীক্ষার খরচ বাবদ বিদ্যালয় ৫ শত টাকা নিয়েছে। এমনভাবে বিদ্যালয়ের অন্য সকল পরীক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয়েছে।
উপজেলা গাওখালী কলেজিয়েট স্কুলসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এমন অভিযোগ করেন। এ বিষয়ে রঘুনাথপুর হক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ মোবাইল ফোনে ২৫ টাকা নেয়ার কথা স্বীকার করেন। এর বেশি টাকা নিলে তার জানা নেই বলে জানান। আর তিনি একটি প্রশিক্ষণে আছেন বলে ফোন কেটে দেন।
বলিবাবলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমা রায় জানান, এবার কত টাকা করে নিয়েছে আমার জানা নেই। তবে আগে ৫০ টাকা করে নেওয়া হতো। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, পরীক্ষার ফর্মপূরণের পর কোন অতিরিক্ত টাকা নেয়ার সুযোগ নেই। ব্যবহারিক পরীক্ষার ফি ফর্ম পূরণের সময় নেয়া হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩