Current Bangladesh Time
Wednesday July ৮, ২০২৬ ৫:৪২ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে রোগীর মৃত্যু, তদন্তের আশ্বাস
১৩ May ২০২৬ Wednesday ৭:৫০:১০ PM
Print this E-mail this

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে রোগীর মৃত্যু, তদন্তের আশ্বাস


বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে এ ঘটনা ঘটে।মৃত ব্যক্তি মো. তৈয়ব আলী (৬০)।

হাসপাতাল সূত্রে জানা যায়, পেটে ব্যথা নিয়ে তিনি গত সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ওয়ার্ডের টয়লেটে গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য রোগীরা বিষয়টি দায়িত্বরত নার্সদের জানান।

রোগীর স্বজনদের অভিযোগ, টয়লেট থেকে দুর্গন্ধ বের হওয়ার কথা বলে প্রথমে সেখানে যেতে অনীহা প্রকাশ করেন দায়িত্বরত নার্সরা। পরে অন্য রোগীর স্বজনরা তাকে টয়লেট থেকে উদ্ধার করে বেডে নিয়ে আসেন।

এ সময় দায়িত্বরত চিকিৎসক ডা. শাহরিয়ার হোসেন রুমন রোগীকে পরীক্ষা করে জানান, তিনি মারা গেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে দায়িত্বরত নার্স রাজশ্রী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সেখানে যাই এবং লোকজন নিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করি।

ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়েদ মোহাম্মদ আমিরুল্লাহর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, রোগী গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। সকালে টয়লেটে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় হাসপাতালের কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com