Current Bangladesh Time
Friday October ২৩, ২০২৬ ২:১৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » ভোলায় যুবকের মরদেহ উদ্ধার
২৩ October ২০২৬ Friday ১:০৭:২৪ PM
Print this E-mail this

ভোলায় যুবকের মরদেহ উদ্ধার


দৌলতখান (ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখানে রাস্তার পাশ থেকে রাকিব (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার হাট-নইমুদ্দিন বাজার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত রাকিব ওই এলাকার আজগর বাড়ির নুর নবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা আজগর বাড়ির মসজিদের টয়লেটসংলগ্ন রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে দৌলতখান থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

রাস্তার পাশে যুবকের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে ওই যুবকের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের পক্ষ থেকে মরদেহ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডেঙ্গু রোগীর আলাদা ওয়ার্ড নেই শেবাচিমে
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com