Current Bangladesh Time
Thursday August ২৭, ২০২৬ ২:৩৩ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » ঈদে কোটি টাকার গরু বিক্রি করবেন রাজাপুরের ইলা
১৩ May ২০২৬ Wednesday ৯:৫১:৩৭ PM
Print this E-mail this

ঈদে কোটি টাকার গরু বিক্রি করবেন রাজাপুরের ইলা


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

অদম্য ইচ্ছা শক্তিতেই জয় করা যায় সকল প্রতিবন্ধকতা। হোক না সে সামাজিক লোক লজ্জা কিংবা সমালোচনা। নিজের লক্ষ্য ঠিক থাকলেই স্বপ্ন ধরা দেয় হাতের মুঠোয়। ঝালকাঠির এমন এক নারী মাংস উৎপাদনকারী গরুর খামার স্থাপন করে গড়েছেন এমন দৃষ্টান্ত। মাত্র একটি দিয়ে যাত্রা শুরু করে এখন তার খামারে রয়েছে ৬৪টি গরু। ঈদকে কেন্দ্র করে এখন ব্যস্ত সময় কাটছে এই নারী খামরির। নারী উদ্যোক্তা ইলার খামার থেকে বিক্রি হবে ১ কোটি টাকার পশু।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মঠবাড়ি গ্রামের শিক্ষিত নারী ফারিয়া আক্তার ইলা। ২০২৩ সালে নিজের বাড়িতে শখের বশে একটি গরু পালন করেছিলেন। 

ইলা জানান, মেয়ের জন্য পুষতে গিয়ে একটি গরু থেকে বড় আকারের খামার গড়ার স্বপ্ন দেখেন তিনি। কিন্তু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং শিক্ষিত হওয়ায় সামাজিক প্রতিকূলতাকে সঙ্গী করে তার যাত্রাটা এত সহজ ছিলো না। তবে প্রবাসী স্বামী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার উৎসাহ এবং নিজের অদম্য সাহস আর পরিশ্রমে ইলার স্বপ্ন আজ বাস্তবে ধরা দিয়েছে। প্রায় তিন বছরের মধ্যেই গড়ে তুলেছেন অ্যাগ্রো ফার্ম। নাম দিয়েছেন ফাহিয়ান অ্যাগ্রো ফার্ম। মাত্র একটি থেকে এখন অসংখ্য গরু তার ফার্মে রয়েছে। জমিয়ে চলছে কেনাবেচা। 

বর্তমানে তার খামারে রয়েছে শাহিওয়াল, ফাইটার, ওয়েস্টার্ন ফ্রিজিয়ানসহ বিদেশি ও দেশীয় জাতের বিভিন্ন জাতের ৬০টিরও বেশি গরু। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশীয় পদ্ধতিতে গরুগুলো লালন-পালন করা হচ্ছে। ইতিমধ্যে ৩০টি গরু বিক্রি করেছেন তিনি। খড়কুটো, ঘাস ও দানাদার খাবার খাইয়ে প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হচ্ছে এসব গরুগুলোকে। 

ইলার এই সফলতার পেছনে সবচেয়ে বড় সহস তার প্রবাসী স্বামী মো. সুমন খান। ব্রুনাই প্রবাসী সুমন বলেন, বছরের তিন বার করে তিনি দেশে আসেন। স্ত্রীকে সাহস যোগানোর জন্যই কদিন থেকে আবার ফিরে যান। কোন প্রকার ব্যাংক ঋণ ছাড়াই প্রবাস থেকে পাঠানো অর্থ দিয়ে চলছে তাদের খামার। তবে ইলার অদম্য সাহস আর চেষ্টাতেই এই খামার গড়ে উঠেছে বলেন স্বামী সুমন খান। 

অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা গোলাম ফারুক তালুকদার বলেন, এখানে নিয়মিত ও সিজোনাল মিলিয়ে ৩০ জনেরও বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। তাদেরও অক্লান্ত শ্রম রয়েছে। কোরবানী ছাড়াও আশপাশের এলাকায় কোন অনুষ্ঠান পড়লে তাদের ফার্ম থেকেই সবাই গরু কিনে নেয়।

রাজাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, ইলা একজন সফল নারী উদ্যোক্তা। তিনি নারী সমাজের অনুকরণীয় দৃষ্টান্ত। তাকে পরামর্শসহ সবরকম সহযোগিতা দিয়ে আসছে  প্রাণিসম্পদ বিভাগ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com