Current Bangladesh Time
Thursday August ২৭, ২০২৬ ১:১৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা
২৭ August ২০২৬ Thursday ১২:১০:৩৮ AM
Print this E-mail this

বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে এক বাক্‌প্রতিবন্ধী তরুণীকে (২৯) ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তরুণীর মা বাদী হয়ে ইকবাল চৌকিদার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেন। ইকবাল চৌকিদার উপজেলার গাছুয়া ইউনিয়নের গাছুয়া গ্রামের জিন্নাত আলী চৌকিদারের ছেলে। 

গত ২৩ আগস্ট দুপুরে উপজেলার গাছুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাছুয়া গ্রামে বাক্‌প্রতিবন্ধীকে ঘরে আটকে ধর্ষণচেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

মামলার সূত্রে জানা গেছে, ইকবাল চৌকিদার বিভিন্ন সময়ে পাশের গ্রামের ওই বাক্‌প্রতিবন্ধী তরুণীকে অশালীন অঙ্গভঙ্গি ও কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে স্থানীয়দের মাধ্যমে তাঁকে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা তোয়াক্কা করেননি। 

গত ২৩ আগস্ট বেলা ২টার দিকে ওই তরুণী ইকবালের বসতবাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তিনি তাঁকে ডেকে তাঁর বড় ভাই হানিফ চৌকিদারের ঘরে নিয়ে যান। ঘর ফাঁকা থাকার সুযোগে ইকবাল চৌকিদার দরজা বন্ধ করে তরুণীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালান। 

ওই সময় ধস্তাধস্তির শব্দে ইকবাল চৌকিদারের স্ত্রী আছিয়া বেগম ঘরের দরজায় ধাক্কা দিলে তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেন। 

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, তরুণীকে ধর্ষণচেষ্টার লিখিত এজাহার পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে ওই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com