Current Bangladesh Time
Tuesday November ৩, ২০২৬ ১০:৩৩ PM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
৩ November ২০২৬ Tuesday ৯:১৮:১১ PM
Print this E-mail this

শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন


​জেলা প্রতিনিধি, পিরোজপুর:

পিরোজপুরের নাজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিজান খান (৩৫) নামের এক মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। রাস্তার ওপর হঠাৎ চলে আসা এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার শাঁখারীকাঠী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মিজান খান নাজিরপুর উপজেলা সদরের বাসিন্দা মোজাহার খানের ছেলে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, মিজান সাতকাছিমিয়া ব্রিজসংলগ্ন নদী পার হয়ে শাঁখারীকাঠী স্কুলের সামনের সড়ক দিয়ে শাঁখারীকাঠীর দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর সামনে একটি শিশু সাইকেল চালাচ্ছিল। হঠাৎ শিশুটি সাইকেলসহ রাস্তার মাঝখানে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার সময় তাঁর চোখে সানগ্লাস থাকায় তা ভেঙে নাক, চোখ ও মাথার বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।

​পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

​নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসিফ মাহমুদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অবস্থায় মিজানকে হাসপাতালে আনা হয়। তাঁর নাকের হাড় ভেঙে মুখের ভেতরে ঢুকে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের আশঙ্কা রয়েছে। এ ছাড়া রোগীর রক্তবমি ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com