পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামের তালুকদার বাড়ির তসলিম তালুকদারের একটি পুকুরে বিষ প্রয়োগে প্রায় দেড় লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেছেন পুকুরের মালিকপক্ষ। মঙ্গলবার সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠলে বিষয়টি জানাজানি হয়। তসলিম তালুকদারের দাবি, পুকুরটিতে প্রায় ১ হাজার ২০০ মাছ ছিল। মাছগুলো বড় হওয়ায় শিগগিরই ধরার পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু মঙ্গলবার সকালে মাছের খাবার দেওয়ার পরও মাছগুলো খাবার খাচ্ছিল না। কিছুক্ষণ পর একে একে মাছ মরে পানির ওপর ভেসে উঠতে শুরু করে। তাদের ধারণা, আগের রাতে পুকুরে বিষ প্রয়োগের কারণে মাছগুলো মারা গেছে। এতে তাদের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
পরিবারের সদস্য মিরোন তালুকদার বলেন, পুকুরে প্রায় ১ হাজার ২০০ মাছ ছিল। সকালে খাবার দেওয়ার সময় মাছগুলো পানির ওপর ভেসে ওঠেনি। পরে ধীরে ধীরে মরা মাছ পানির ওপর ভেসে উঠতে থাকে। এ ঘটনায় সদর থানায় জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মহসিন তালুকদার বলেন, পুকুরের সবকিছু স্বাভাবিক ছিল। সকালে উঠে দেখেন, মাছগুলো ধীরে ধীরে মরে ভেসে উঠছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।
স্থানীয় আবু হোসেন মল্লিক বলেন, ফুটবল খেলা শেষে বাড়ি ফিরে তিনি পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসিবুর রহমান মঙ্গলবার রাতে বলেন, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক