নিজস্ব প্রতিবেদক: আসছে স্থানীয় সরকার নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা দেওয়ায় বিএনপি সমর্থিত হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান কল্যাণ ফ্রন্টের এক নেতাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় কল্যাণ ফ্রন্ট নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা এলাকার।
সংবাদ সম্মেলনে পলাশ কুন্ডু বলেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ২০০৩ সাল থেকে ছাত্রদলের রাজনীতির মধ্যদিয়ে আমার রাজনৈতিক পথচলা শুরু হয়। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অত্যন্ত জোরালো ভূমিকা রেখেছিলাম। যে কারনে তৎকালীণ আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়েছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের দু:শাসনের বিরুদ্ধে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহন করে রোষানলের শিকার হয়েছি। হামলা-মামলার ভয়কে উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। ফ্যাসিবাদের রক্তচক্ষু ও দমন-পীড়নের মুখে জাতীয়তাবাদী আদর্শ থেকে একটুও সরে যাইনি। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বরিশালে-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে দিনরাত পরিশ্রম করেছি।
অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন পথ চলেছি এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথে লোভলালসাকে উপেক্ষা করে হেঁটে চলেছি। ক্ষমতার রাজনীতিকে পরিহার করে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এজন্য উপজেলার অনেকেই আমাকে উজিরপুরের গয়েশ্বর হিসেবে আখ্যায়িত করেছে। আমি সবসময় একটি কথাই বিশ্বাস করি- ‘রাজনীতি মানে কোনো ক্ষমতা বা পদ-পদবি নয়, রাজনীতি মানে মানুষের সেবা করা। সেই ধারাবাহিকতায় আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শোলক ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা দেওয়ার পর থেকে একটি মহল আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসছে। অতি সম্প্রীতি আমার কথোপকথনের আংশিক ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করে আমার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আতাতের ট্যাগ লাগিয়ে ওই মহলটি গভীর ষড়যন্ত্র করে আসছে।
সবশেষে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার জন্য ইউনিয়নবাসীর কাছে আশির্বাদ কামনা করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক