বুধবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা ও নিন্দার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুধে পানি মেশানোর অভিযোগে এক দুধ বিক্রেতার সঙ্গে কথা বলছেন পৌরসভার কসাইখানার পরিদর্শক জামাল। একপর্যায়ে তিনি ওই বিক্রেতার মাথায় দুধ ঢেলে দেন। ঘটনাটি উপস্থিত লোকজনের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে।
স্থানীয়দের অভিযোগ, দুধে ভেজাল বা পানি মেশানোর প্রমাণ পাওয়া গেলে দেশের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আইনানুগ জরিমানা বা অন্য কোনো ব্যবস্থা না নিয়ে একজন সাধারণ মানুষের মাথায় দুধ ঢেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লালমোহনের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঘটনার নিন্দা জানিয়েছেন। অনেকে এ ঘটনাকে একজন সাধারণ নাগরিকের সঙ্গে অমানবিক ও অপমানজনক আচরণ এবং মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লালমোহন পৌরসভার কসাইখানার পরিদর্শক মো. জামাল পাটোয়ারীর বলেন, ‘সকালে ইউএনও স্যার কসাইখানা পরিদর্শন করেন। এরপর তিনি দুধ বিক্রেতাদের কাছে গিয়ে দুধ পরীক্ষা করতে বলেন। লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকার দুধ বিক্রেতা মঞ্জুর দুধ পরীক্ষা করে পানি পাওয়ার প্রমাণ পাওয়া যায়। ওই সময় মনজু দুধ রেখে পালিয়ে যায়। তাকে না পেয়ে সেনেটারি ইন্সপেক্টর নজরুল কে সেখানে রেখে ইউএনও স্যার পুনরায় কসাইখানায় যান।’
তিনি বলেন, ‘এই ফাঁকে মনজু এসে তার পানি দেওয়া দুধ বিক্রি করা শুরু করে। তখন সেনেটারি ইন্সপেক্টর নজরুল আমাকে মোবাইলে বলে মনজু এসেছে। আমি তখন দ্রুত দুধ বিক্রির সেখানে চলে আসি। আমাকে দেখে উপস্থিত জনতা বলেন, যেহেতু মঞ্জুর দুধে পানি পাওয়া গেছে এবং সে আবার সে দুধ বিক্রি করছে তাই ওর মাথায় দুধ ঢেলে দেন যেন ও এ কাজ আর না করে। আমি উপস্থিত জনতার অনুরোধে মঞ্জুর মাথায় তার পানি দেওয়া দুধ ঢেলেছি।’
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, ‘দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলেছে এ বিষয়টি আমার কিছুই জানা নেই। আপনার কাছ থেকে শুনলাম। বিষয়টি আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কাদায় ডোবা সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ; সুপেয় পানির সংকটে বরিশালের দুই লাখ মানুষ
কীর্তনখোলার পলিতে ভরাট হচ্ছে সাগরদী খাল
বরিশাল বিভাগে সারের ডিলারশীপ: ২৮৫ জনের মধ্যে ২৩৪ জনই রাজনীতি-সংশ্লিষ্ট
বরিশাল অবৈধ ইটভাটায় অভিযান: ভাঙন ঠেকাতে ভাটাপ্রতি ২ লাখ, ভাগ পেতেন সবাই
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার