Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ১২:৩৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে মহাসড়ক থেকে পার্ক অপসারণ শুরু
১৩ May ২০২৬ Wednesday ৮:০৩:৪৯ PM
Print this E-mail this

বরিশালে মহাসড়ক থেকে পার্ক অপসারণ শুরু


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর ব্যস্ততম সিএন্ডবি রোডে নির্মিত বিতর্কিত ‘সাহান আরা বেগম পার্ক’ অপসারণের কাজ শুরু করেছে সিটি করপোরেশন।  

বুধবার দুপুরে সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এই উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন। কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, চালক ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। 

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০২২ সালে পার্কটি নির্মাণের সময় বিশিষ্টজন ও স্থানীয়রা তীব্র আপত্তি জানান। তবুও তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর ২২ নম্বর ওয়ার্ডের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় মহাসড়কের ওপর পার্কটি নির্মাণ করেন। সড়ক ও জনপথ অধিদপ্তরকে (সওজ) কোনো প্রকার অবহিত না করেই প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হয়। 

এটি নির্মাণ করতে গিয়ে মহাসড়কের পাশে থাকা ব্যক্তিমালিকানাধীন ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া তৎকালীন প্রশাসনের খামখেয়ালিতে ড্রেনেজ ব্যবস্থা ও শাখা সড়কগুলোও বন্ধ হয়ে যায়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এবং ৫ আগস্টের পটপরিবর্তনের পর বিক্ষুব্ধ জনতা পার্কটিতে দফায় দফায় ভাঙচুর চালায়। সর্বশেষ ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি পার্কটিতে হামলা চালানো হয়। পরে ধ্বংসস্তূপটি সরিয়ে ফেলার ব্যাপারে সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে একে অন্যকে দায় চাপানোর প্রবণতা লক্ষ্য করা যায়। 

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী জানিয়েছেন, পার্কটি উচ্ছেদ করে মহাসড়কের যানবাহন চলাচল নিরাপদ করা হবে। পরবর্তী সময়ে ওই স্থানে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ নগরীর সৌন্দর্যবর্ধনে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com