Current Bangladesh Time
Monday November ২, ২০২৬ ৯:৫২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
১০ May ২০২৬ Sunday ১১:৫৫:০৪ PM
Print this E-mail this

বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলে নারী সঙ্গীর সাথে সময় কাটাতে গিয়ে সুজন দালাল (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (১০ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। 

নিহত সুজন বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের মৃত মোক্তার দালালের ছেলে। তিনি পেশায় বালুর বাল্কহেড শ্রমিক এবং দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সুজন তার বন্ধু মারুফ আকনকে নিয়ে নগরীর বিউটি রোড এলাকার আবাসিক হোটেল নছিবে যান। সেখানে লিমা নামে এক নারীর সাথে সময় কাটাতে হোটেলের ২০৩ নম্বর কক্ষ ভাড়া নেন তিনি। কক্ষে প্রবেশের কিছুক্ষণ পরই সুজন তার বন্ধু মারুফকে ফোন করে জানান যে, তিনি প্রচণ্ড অসুস্থ বোধ করছেন। দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হোটেল ম্যানেজার জসীম, মারুফ আকন ও লিমা নামে ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলে নারী সঙ্গীর সাথে দীর্ঘ সময় কাটাতে তিনি কোনো শক্তিশালী যৌন উত্তেজক ওষুধ সেবন করেছিলেন। এর প্রতিক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘লাশ ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com