Current Bangladesh Time
Tuesday November ৩, ২০২৬ ১০:৩৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
২ November ২০২৬ Monday ৬:৪৬:৫৫ PM
Print this E-mail this

বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ


নিজস্ব প্রতিনিধি:

সড়কে থ্রি-হুইলার ও ব্যাটারিচালিতঅটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদরউপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টিরুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এ বাসটার্মিনালের সব রুটে বাস চলাচল বন্ধ করে বিক্ষোভকরছেন চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নেরশ্রমিকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলারচরকাউয়া ইউনিয়নের এ বাস টার্মিনাল থেকে ডিসিরোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ওসিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচলকরে। এসব রুটে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রীযাতায়াত করেন।বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেনএসব যাত্রী। অনেকেই মোটরসাইকেল ওরিকশাযোগে অতিরিক্ত অর্থ ব্যয় করে গন্তব্যেরউদ্দেশে রওনা হয়েছেন।

যাত্রীদের অভিযোগ, বাস চলাচল বন্ধ থাকায়যাতায়াতের জন্য তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে।পাশাপাশি কয়েক দিন পরপর বাস ধর্মঘটের বিষয়টিগুরুত্বের সঙ্গে দেখার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতনকর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

যাত্রী সোহরাব হোসেন হাওলাদার জানিয়েছেন, তিনিবরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন। কিন্তু বাস চলাচলবন্ধ থাকায় বিকল্প পথে যেতে বাড়তি ভাড়া চাওয়াহচ্ছে। আমেনা খাতুন নামের আরেক যাত্রীজানিয়েছেন, তিনি গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বেরহয়ে চরকাউয়া বাস টার্মিনালে এসে দেখেন, বাসচলাচল বন্ধ। এখন বিকল্প পথে যেতে হলে তাকেবাড়তি ভাড়া গুনতে হবে।

সূত্রমতে, রোববার (১ নভেম্বর) বরিশাল সদরউপজেলার চরকাউয়া বাস টার্মিনালের বাস, থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশারমালিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় সড়কেথ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি তোলেন বাস মালিকও শ্রমিকরা। তাদের দাবি, থ্রি-হুইলারের কারণে বাসদুর্ঘটনা বেড়েই চলছে। পাশাপাশি বাসের সঙ্গে পাল্লাদিয়ে অটোরিকশা চলছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনারআশঙ্কা তৈরি হচ্ছে। তারা দ্রুত সড়ক থেকেথ্রি-হুইলার সরিয়ে নেওয়ার দাবি জানান।

চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকমো. স্বপন হোসেন জানিয়েছেন, সোমবার সকালথেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি-হুইলারও অটোরিকশার চালকরা বাস চলাচলে বাধা সৃষ্টিকরছেন। বিষয়টি সমাধানের জন্য তারা প্রশাসনেরহস্তক্ষেপ কামনা করেছেন।

অপরদিকে বিক্ষুব্ধ থ্রি-হুইলার ও অটোরিকশারচালকরা জানিয়েছেন, তারা নিয়ম অনুযায়ী নিজেদেরছোট যান চালাচ্ছেন। কিন্তু বাসচালকরা ইচ্ছা করেকয়েক দিন পরপর তাদের ওপর বিভিন্ন অভিযোগচাপিয়ে দিচ্ছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com