Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল আদালত থেকে ফেরার পথে নারীর স্বর্ণালংকার-টাকা ও মোবাইল ছি’ন’তা’ই
২ November ২০২৬ Monday ৬:৫২:১৫ PM
বরিশাল আদালত থেকে ফেরার পথে নারীর স্বর্ণালংকার-টাকা ও মোবাইল ছি’ন’তা’ই
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল আদালত থেকে বের হওয়ার পর এক নারীকে ঘিরে ধরে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী লাহফা হনুফা (৪৭) বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া এলাকার বাসিন্দা। তিনি বরিশাল আদালতে আইনজীবীর সহকর্মী হিসেবে কর্মরত বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টা ৪২ মিনিটে ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি নথি নিয়ে বের হন তিনি। পরে সড়কে আসার পর দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাঁকে ডেকে কথা বলেন। একপর্যায়ে তাঁকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পদ্মাবতী এলাকায় কামাল মিয়ার বাসার সামনে ৯ নম্বর ওয়ার্ডের একটি স্থানে নিয়ে যাওয়া হয়।
অভিযোগে বলা হয়, সেখানে তাঁর কান থেকে চার আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল, নগদ ১৯ হাজার ৫০৮ টাকা এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তদের একজনের কাঁধে ব্যাগ ছিল। তাঁর নাম সম্ভবত মরন এবং তিনি বাটার খাল বাড়ি এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁর পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
এইচ,এস,সি: বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন
সুন্দরবনের জলপথে যাঁকে ভরসা করেছিলেন মুক্তিযোদ্ধারা, মৃত্যুর পর তাঁকে নিয়েই বিতর্ক