Current Bangladesh Time
Wednesday May ১৩, ২০২৬ ৪:৩৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
১২ May ২০২৬ Tuesday ১০:৩৩:০৫ AM
Print this E-mail this

ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন


বিশেষ প্রতিনিধি:

দক্ষিণাঞ্চলের প্রায় এক কোটি মানুষের স্বাস্থ্যসেবা এখন খাদের কিনারায়। বরিশাল বিভাগে প্রতি ১০ হাজার মানুষের জন্য রয়েছেন মাত্র একজন চিকিৎসক। বিভাগের ছয় জেলা ও ৪৪ উপজেলার সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ২৪৩৮টি পদের বিপরীতে ১৪৩৬টিই বছরের পর বছর শূন্য পড়ে আছে। এমনকি এই অঞ্চলের মানুষের শেষ ভরসাস্থল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল কাগজে-কলমে এক হাজার শয্যায় উন্নীত হলেও জনবল রয়ে গেছে সেই ৫০০ শয্যার আমলেরই। অর্ধেকেরও কম চিকিৎসক দিয়ে কোনোমতে জোড়াতালি দিয়ে চলা এই ভগ্নস্বাস্থ্য ব্যবস্থায় কাঙ্ক্ষিত সেবা থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা।

জানা গেছে, ৫৮ বছর আগে মাত্র ২৫০ শয্যা নিয়ে চিকিৎসাসেবা শুরু করে শেবাচিম হাসপাতাল। রোগীর চাপ ও চাহিদা বৃদ্ধির কারণে পরে এটিকে ৫০০ শয্যায় রূপান্তর করে সেই হিসাবেই জনবল নিয়োগ দেওয়া হয়। পরে ভবন সংখ্যা ও কাজের পরিধি বাড়ায় কাগজে-কলমে হাসপাতালটিকে ১ হাজার শয্যায় উন্নীত করা হয়। কিন্তু সে অনুপাতে বাড়ানো হয়নি জনবল। ফলে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, আবাসনসহ সব ক্ষেত্রেই তীব্র সংকট। অথচ প্রতিদিন এ হাসপাতালে প্রায় ২৫০০ রোগী ভর্তি থেকে এবং বহির্বিভাগে ৩৫০০ জন সেবা নিচ্ছেন।

বর্তমানে শেবাচিম হাসপাতালে ৫৭১টি চিকিৎসক পদের বিপরীতে শূন্য রয়েছে ২৪০টি; কর্মরত আছেন মাত্র ৩৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শেবাচিম হাসপাতাল বাদে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ১ হাজার ৮৬৭টি। এর বিপরীতে কর্মরত মাত্র ৬৭১ জন; এখানে শূন্য রয়েছে ১ হাজার ১৯৬টি পদ।

জেলাভিত্তিক হিসাবে বরিশাল জেলায় (শেবাচিম বাদে) ৪৩৯টি পদের বিপরীতে কর্মরত মাত্র ২২৪ জন, ভোলায় ৩৮৩ পদের বিপরীতে ১০৩ জন এবং ঝালকাঠিতে ২০০ পদের বিপরীতে আছেন ৫৮ জন চিকিৎসক। এছাড়া পটুয়াখালীতে ৩৩৩টি পদের বিপরীতে ১২০ জন, পিরোজপুরে ২৯৫ পদের বিপরীতে ৯২ জন এবং বরগুনায় ২১৭ পদের বিপরীতে কর্মরত মাত্র ৭৪ জন চিকিৎসক। সব মিলিয়ে শেবাচিম হাসপাতাল ও বিভাগের অন্যান্য সরকারি হাসপাতাল মিলে চিকিৎসকের মোট পদ ২ হাজার ৪৩৮টি, যার মধ্যে কর্মরত আছেন মাত্র ১ হাজার ২ জন। শূন্যপদ ১ হাজার ৪৩৬টি। সেই হিসাবে প্রতি ৯ হাজার ৯৮০ জন মানুষের জন্য রয়েছেন মাত্র একজন চিকিৎসক-যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ডের তুলনায় উদ্বেগজনক।

এ বিষয়ে বরিশাল নগরীর বাসিন্দা মনির পালোয়ান বলেন, সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। 

বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, এ সংকটের দ্রুত সমাধান না হলে এ অঞ্চলের স্বাস্থ্যব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে। 

বরিশাল স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, চিকিৎসক সংকট সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আশা করছি, কিছুসংখ্যক চিকিৎসক বরিশাল বিভাগের জন্য পাওয়া যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন, ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com