বরগুনার আমতলীতে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে একটি মৎস্য ও পশুখাদ্যের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন হাসপাতাল রোড এলাকায় অবস্থিত ‘মেসার্স মৃধা পোল্ট্রি সেবা’ নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ‘মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মেসার্স মৃধা পোল্ট্রি সেবা নামের প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান