Current Bangladesh Time
Friday October ২, ২০২৬ ৩:৩৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি
১৩ July ২০২৬ Monday ৮:১৪:০০ PM
Print this E-mail this

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি


আমাদের বরিশাল ডেস্ক:

বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচিতে যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীদের বহনকারী একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে গেছে। ট্রলার ডুবে গেলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের মেঘনা নদীর বাউশিয়া অংশে এ ঘটনা ঘটে।

হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরি বলেন, বরিশাল নগরীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ ও বিএনপির সাংগঠনিক সভায় অংশ নিতে বিএনপি নেতাকর্মীরা লঞ্চযোগে বরিশালে রওয়ানা হয়।

পথিমধ্যে লঞ্চটি মেঘনা নদীর চরে আটকে যায়। এজন্য নেতাকর্মীরা ট্রলার এবং বোর্ড যোগে চরে আটকে যাওয়া লঞ্চ থেকে ফিরছিলেন। এ সময় প্রায় ৩০ নেতাকর্মী নিয়ে একটি ট্রলার নদীর কিনারায় এসে ডুবে যায়।

তিনি আরও বলেন, ট্রলার ডুবে গেলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। নেতাকর্মীদের কেউ আহত, নিহত বা নিখোঁজ হয়নি। তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com