Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে পুলিশ সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ২
১৩ July ২০২৬ Monday ১১:২৮:২৬ PM
দৌলতখানে পুলিশ সদস্যের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ২
দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:
ভোলার দৌলতখানে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে দুই যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতরা হলেন- দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম এবং সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. লিটন। তারা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
অভিযুক্ত নুর উদ্দিন ঢাকার রমনা পুলিশ অফিসার্স মেসে জিম প্রশিক্ষক হিসেবে কর্মরত এবং তিনি দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আলাউদ্দিনের ছেলে। ঘটনাটি রোববার (১৩ জুলাই) রাতে দৌলতখান পৌরসভা এলাকায় ঘটে। পরে ওই পুলিশ সদস্যকে দৌলতখান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় বলে দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান। এ সময় তার সহযোগী মুহাইমিন শিকদারকে মাদক-সংশ্লিষ্ট অভিযোগে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহত ও স্থানীয়রা জানান, পুলিশ সদস্য নুর উদ্দিন গ্রামের বাড়ি দৌলতখানে এসে তার চাচা লিটনের জমির গাছ কাটতে গেলে ওই বাড়ির লোকজন ও লিটন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে নুর উদ্দিন তার মাদকের সহযোগী মুহাইমিন শিকদার , সোহাগ, সজিব, সুজন মিলে লিটন ও সেলিমকে বেধড়ক মারধর করেন বলে আহতরা দাবি করেন। এতে তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হন।
ওই বাড়ির বাসিন্দা আলাউদ্দিন মাস্টার অভিযোগ করেন, গাছ কাটতে বাধা দেওয়ায় পুলিশ সদস্য তাকেও হুমকি দিয়েছে। তবে নুর উদ্দিনের ভাই আল আমিন দাবি করেন, তার ভাই পুলিশ সদস্য কয়েক দিন ধরে মানসিকভাবে অসুস্থ রয়েছেন এবং ঘটনার জন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন।
আহত লিটন জানান, তাকে ও সেলিমকে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়েছে। এতে তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মুহাইমিন শিকদারকে মাদকের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান