Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৯:৩৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝি; আহত ৩ জেলে, উদ্ধার অভিযানে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা
১৩ July ২০২৬ Monday ৮:০৭:৩৯ PM
Print this E-mail this

বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝি; আহত ৩ জেলে, উদ্ধার অভিযানে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা


রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রুবেল হাওলাদার নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হয়েছেন।
সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের ৩ নম্বর বয়া সংলগ্ন গনিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি ট্রলারটির মালিক ও মাঝি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল হাওলাদারের মালিকানাধীন ট্রলার নিয়ে চার জেলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে রুবেল হাওলাদার ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজ হন।
এ সময় ট্রলারে থাকা বড়বাইশদিয়া ইউনিয়নের গাব্বুনিয়া গ্রামের রুহুল আমিন মৃধার ছেলে শাহাদাত মৃধা, একই গ্রামের বাবু সরদারের ছেলে রাজিব সরদার এবং ১২ নম্বর ডিগ্রি এলাকার শফিক ভূঁইয়ার ছেলে নাসির ভূঁইয়া বজ্রপাতে আহত হন। বজ্রপাতের পর তারা দীর্ঘ সময় ট্রলারে অচেতন অবস্থায় পড়ে ছিলেন।
পরে আশপাশে মাছ ধরতে থাকা অন্য ট্রলারের জেলেরা ঘটনাস্থলে পৌঁছে আহত তিন জেলেকে উদ্ধার করেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিখোঁজ রুবেল হাওলাদারকে উদ্ধারে স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ রুবেল হাওলাদারের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে একজন জেলে নিখোঁজ হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা চলছে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি পুলিশ পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় খোঁজখবর রাখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডকে উদ্ধার অভিযান শুরু করার জন্য অবহিত করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com